রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল

Reporter Name

বশির  আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে  যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১২ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন ৩৮ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।

সেক্টর কমান্ডার রাবায়াত বলেন, বান্দরবানে শহর বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এবং দূরবর্তী পুজামন্ডপ এলাকাগুলোতে বিজিবির বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পূজার অনুষ্ঠানাদি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ চলছে।

সেক্টর কমান্ডার আরো বলেন, যেকোনো প্রকার সন্দেহজনক গতিবিধি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প, দায়িত্বরত টহলদল কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, প্রীতি ও সম্প্রীতি রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পরে হাফেজঘোনা পুজামণ্ডপ, কেন্দ্রীয় রাজারমাঠ ও বালাঘাটা, কালাঘাটাসহ বিভিন্ন এলাকায় পুজামন্ডপ পরিদর্শন করেন ৩৪ বিজিবি সদস্যরা।

এসময় ৩৮ বিজিবি লে:কর্ণেল মো: ইয়াসির আরাফার হোসেনসহ গণমাধ্যম কর্মীও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *