সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে শনিবার মাটিরাঙ্গা উপজেলায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে মাটিরাঙ্গা পৌর এলাকার বাবু পাড়া ও বাজার পাড়ায় গণসংযোগের পর ২নং ওয়ার্ডের তাকিয়া টিলা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দল।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। সভার সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শাকিল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন রানা, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজালাল কাজল বলেন, ওয়াদুদ ভূঁইয়া খাগড়াছড়ি-২৯৮ আসনের জনগণের কণ্ঠস্বর হিসেবে পরিচিত এবং তিনি নির্বাচিত হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখবেন। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে, যা স্থানীয় মানুষের সুযোগ ও সুবিধা বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *