রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত বটতলী স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, সভাপতি নূরউদ্দিন রাজু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন জুমান খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত, ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা বিলাইছড়ি বাজার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ব্রাদার হুদ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বান্দরবানে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান গুইমারায় সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের শীর্ষ নেতা আটক, অস্ত্র ও বিপুল নথিপত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির তিন অভিযানে ৭২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে কক্সবাজারে জামায়াতের মানববন্ধন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

খাগড়াছড়ির চম্পাঘাট অনাথ আশ্রমে অনাথ শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতর

খাগড়াছড়ি প্রতিনিধি।।

বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ। সংগঠনটির মানবিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির চম্পাঘাট অনাথ আশ্রম পরিদর্শন ও অনাথ–এতিম শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনাথ ও এতিম শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন।অনাথ আশ্রম পরিদর্শনকালে তিনি আশ্রমের শিশুদের খোঁজখবর নেন, তাদের পড়াশোনা, আবাসন ও দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত জানেন এবং শিশুদের সঙ্গে সময় কাটান। শিশুদের মুখে হাসি ফোটাতে ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

স্কুল ব্যাগ বিতরণকালে অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন বলেন, “এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুরাও সামনে এগিয়ে যেতে পারবে।”
তিনি আরও বলেন, অনাথ শিশুদের জন্য শিক্ষা সবচেয়ে বড় শক্তি। নতুন স্কুল ব্যাগ হাতে পেয়ে শিশুদের চোখে যে আনন্দ ও স্বপ্নের ঝিলিক দেখা যাচ্ছে, সেটিই এই আয়োজনের সার্থকতা। ভবিষ্যতেও তিনি অসহায়, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানান।

এসময় আশ্রমের শিশুদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন স্কুল ব্যাগ পেয়ে শিশুদের উচ্ছ্বাস ও হাসি উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।

চম্পাঘাট অনাথ আশ্রম কর্তৃপক্ষ এই মানবিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ শুধু আমাদের শিশুদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। এতে অন্যরাও অনুপ্রাণিত হয় মানবিক কাজে এগিয়ে আসতে।”
আশ্রম কর্তৃপক্ষ আরও জানান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনের এই উদ্যোগ অনাথ শিশুদের শিক্ষা যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই মানবিক কর্মসূচি বাংলাদেশের ত্রিপুরা সমাজসহ সার্বিক সমাজে মানবতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সচেতন মহল মনে করছেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *