সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে ফ্রী ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত  খাগড়াছড়ির গুইমারায় ১৩ কিলোমিটার খাল খনন সম্পন্ন মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন খাগড়াছড়িতে আলপালনি, আলপালন, এফ্লা ও বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত; গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ প্রতিহিংসায় ক্ষুব্ধ হয়ে ১৫ বছরের শিশুকে মামলায় আসামি করে আদালতে পাঠালেন, রামগড় থানার ওসি পানছড়িতে দলের তৃণমূলকে গতিশীল করতে সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে দুই শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা আর্থিক সংকটে পড়াশোনা ছেড়ে দেওয়ার আট শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন…. বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন, স্থানীয় সমস্যা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য, অপপ্রচার বিস্তার রোধে মতবিনিময় সভা জলবায়ু সহনশীল উন্নয়নের রূপরেখা: খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে অ্যাডভোকেসি সভা বিলাইছড়িতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১,৪০০ গাছের চারা, জৈবসার ও খুঁটি বিতরণ বান্দরবানে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজার অধিক শিশু খেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল; উদ্বোধন করলেন ইউএনও এনামুল হাসান ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮ ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল

সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য, অপপ্রচার বিস্তার রোধে মতবিনিময় সভা

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

সাম্প্রতিক সময়ে  সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার বিস্তার রোধে রাঙ্গামাটিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে রাঙ্গামাটির  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, সিভিল সার্জন নুয়েন খীসা, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,  স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে যেকোনো তথ্য যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে, তেমনি অনেক সময় ভিত্তিহীন গুজব ও অপপ্রচার সমাজে নানামুখী অস্থিরতা সৃষ্টি করছে। তাই কোনো তথ্য সঠিক কিনা তা পুরোপুরি যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সত্য ও নির্ভুল তথ্য প্রচারে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধ কেবল একক কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়; এজন্য সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের সামাজিক সম্প্রীতি, আইন-শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *