সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে গাঁজাসহ দুই ব্যক্তি আটক মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় ১০ গরু জব্দ খাগড়াছড়িতে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ইটভাটার মাটির চাহিদা মেটাতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ উঠেছে তুলাবান উচ্চ বিদ্যালয়ে বিজিবি’র সংস্কার কার্যক্রম: শহিদ মিনার পেল নতুন রূপ পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমাধানে শান্তিচুক্তি বাস্তবায়নের বিকল্প নেই রুমায় অসহায়দের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী বিলাইছড়িতে দুর্গম পাহাড়ে কৃষি জরিপে ভোগান্তি, লজিস্টিক সহায়তার ঘাটতির অভিযোগ লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক দুস্থ পারিবারকে মানবিক সহায়তা প্রদান টানা বর্ষণে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন লামা-আলীকদমে চাকা ব্লাস্ট হয়ে মাতামুহুরি পরিবহনের বাস দুর্ঘটনা,গুরুত্ব আহত ১১ দুর্গম এলাকার মানুষের নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে বান্দরবান সেনা জোন ৫ কিমি রাস্তা সংস্কারের অভাবে দুর্ভোগে ১০ পাড়ার প্রায় ১০ হাজার বাসিন্দা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান উখিয়ায় র্যা ব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ আটক দুই নারী

উখিয়ায় র্যা ব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি ও ৫ কেজি গাঁজাসহ আটক দুই নারী

Reporter Name

এম. এ. রহমান সীমান্ত, উখিয়া

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-বি এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ রাউন্ড তাজা গুলি, ৫ কেজি গাঁজা এবং ১টি মোবাইল ফোনসহ দুই নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫, সিপিসি-২।

র‍্যাব-১৫ সুত্রে জানা যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে দুই নারী মাদক কারবারিকে কৌশলে মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সমছিদা (১৭), পিতা-মোঃ আমিন, মাতা-মিনা বেগম, এমআরসি নং-১৯৫৬৪ এবং লায়লা খাতুন (৪৭), স্বামী-ছালেহ আহম্মেদ, মাতা-মৃত আমিনা খাতুন, এমআরসি নং-১৯৫৬৪; উভয়ের ঠিকানা-কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-বি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের তল্লাশি ও তাদের দেখানো স্থান থেকে আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সমছিদা’র পরিহিত সেলোয়ারের ডান কোমরে গোজানো অবস্থায় একটি সাদা ছোট কৌটার ভিতর থেকে ০৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপর গ্রেফতারকৃত লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পিছনে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে পাঁচটি নীল রঙের পলিথিনের ব্যাগে সংরক্ষিত মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।৭ আগস্ট ২০২৬ আনুমানিক ২ টা৫ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *