মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে তিন মাস পর কাপ্তাই হ্রদে ফিরেছে জেলেদের কর্মচাঞ্চল্য ৩ মাস ১৫ দিন পর কাপ্তাই লেকে মাছ ধরা শুরু, জেটিঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য লামায় এসএসসি ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল পানছড়িতে নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতির বর্ষপূর্তি উদযাপন লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে ৮১ রোগী বান্দরবান সদর সেনা রিজিয়ন’র উদ্যোগে বন্যায় ক্ষয়ক্ষতির ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার সহায়তা প্রদান তিনমাস ১০দিন পর নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত ইঁদুরের উপদ্রব মোকাবিলায় সাজেকবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বান্দরবানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ি জনপদ বাইল্যাছড়িতে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে দুটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাইল্যাছড়ি ছড়ার ওপর সেতু বা কালভার্ট না থাকায় নারায়ণপাড়াসহ আশপাশের দুই শতাধিক পরিবার এবং শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষাকালে ছড়ার পানি বেড়ে গেলে বিদ্যালয়ে যাতায়াতও ব্যাহত হতো।

স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনায় গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে নারায়ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছড়ার ওপর দুটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়।

সোমবার (১০ আগস্ট) স্থানীয়দের নির্বিঘ্ন যাতায়াতের জন্য সাঁকো দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সময় স্থানীয় হেডম্যান ত্রিদিব নারায়ণ ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, পঞ্চকুমার ত্রিপুরা কারবারিসহ সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা বলেন, “বাঁশের সাঁকো নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে। পাশাপাশি চিকিৎসাসেবা মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।

একইদিন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভীর নেতৃত্বে মেডিকেল টিম নারায়ণ কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক পাহাড়িবাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ প্রদান করে। পাশাপাশি সুবিধাবঞ্চিতদের মানবিক সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতেই এই বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। দুর্গম পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা যোগাযোগসহ জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *