সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শিশুকে সহায়ক উপকরণ দেবে ইউনিসেফ রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনের উদ্যোগে হারানো ৫০ মোবাইল ও ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় খাগড়াছড়িতে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন দীঘিনালার শাহজাহান পেলেন জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা: মালিকদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট বাঘাইছড়িতে ২০ গ্রাম গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান এমপি কাজলের রামুতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কাজল বিলাইছড়িতে ৭ গ্রাম গাঁজাসহ ব্যক্তি আটক মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ  বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে রামগড়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগড় পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে উপজেলা মৎস্য অফিসার মনোয়ার হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজির আলম, কৃষি অফিসার সুৃমন মিয়া, সাবেক শিক্ষা অফিসার রামেশ্বর শীল, জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির রামগড় উপজেলা শাখার সমন্বয়ক হারুন রশীদ, মৎস্য চাষি আনিসুল ইসলাম সহ মৎস্য চাষীরা বক্তব্য রাখেন।

এর আগে উপজেলা পরিষদের লেকে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষীগন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *