
মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ চন্দন ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার পুলিশের একটি দল উপজেলার চৌমুহনী কবীর সুপার মার্কেটে অবস্থিত ‘নিউ স্বর্ণশ্রী স্বর্ণালয়’-এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ও উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় চন্দন ধরের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে আটক ব্যক্তিকে রাঙামাটি জেলা আদালতে পাঠানো হবে।