সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলনা সামগ্রী বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ শিশুকে সহায়ক উপকরণ দেবে ইউনিসেফ রাঙ্গামাটিতে ১৮ এপিবিএনের উদ্যোগে হারানো ৫০ মোবাইল ও ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় খাগড়াছড়িতে রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন দীঘিনালার শাহজাহান পেলেন জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক কাপ্তাই লেকের অবৈধ স্থাপনা: মালিকদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট বাঘাইছড়িতে ২০ গ্রাম গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান এমপি কাজলের রামুতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কাজল বিলাইছড়িতে ৭ গ্রাম গাঁজাসহ ব্যক্তি আটক মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ  বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

রাজস্থলীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“রূপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সড়ক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী শেষে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজস্থলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাশেম, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিভিন্ন ইউনিয়নের মাছ চাষী এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুকুর, ডোবা ও জলাশয়ে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। সবশেষে উপজেলার তিনজন মৎস্য চাষী ও উদ্যোক্তাকে ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *