মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গিয়ে প্রাণ গেল ১২ বছরের রূপনের, আটক যুবক পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরকলে মাসিক সমন্বয় সভা পানছড়িতে ওএমএসের চাল-আটা কম দেওয়ার অভিযোগ রাজস্থলী থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত নানিয়ারচরে পুলিশের মাদকবিরোধী র‌্যালী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
‘মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট ২০২৬) সকালে বিলাইছড়ি থানার উদ্যোগে সদর ইউনিয়নের দীঘলছড়ি এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি।

কর্মসূচিতে বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, থানার সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। র‍্যালিটি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে দীঘলছড়ি আর্মি ক্যাম্পসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। মাদকাসক্তি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *