মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার দীঘিনালায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, পুরস্কৃত ৩ সফল চাষি কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৬৮ লাখ টাকার চেক হস্তান্তর বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গিয়ে প্রাণ গেল ১২ বছরের রূপনের, আটক যুবক পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ বাঘাইছড়িতে গাঁজাসহ যুবক আটক, পুলিশে সোপর্দ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরকলে মাসিক সমন্বয় সভা পানছড়িতে ওএমএসের চাল-আটা কম দেওয়ার অভিযোগ রাজস্থলী থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত নানিয়ারচরে পুলিশের মাদকবিরোধী র‌্যালী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির হোসেন ও সম্পাদক ঝুলন দত্ত মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২২ হাজার গাছের চারা বিতরণ মাটিরাঙ্গায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলায় সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপো এলাকার পুরাতন হরিমন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা, কাপ্তাই চৌধুরীছড়া মন্দির এবং শীলছড়ির ওয়াগ্গাসহ বিভিন্ন স্থানে মনসা পূজার আয়োজন করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন স্থানে মনসা পূজাকে কেন্দ্র করে দুই শতাধিক ছাগল ও হাঁস বলি দেওয়া হয়েছে।

কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, সকালে পূজার আনুষ্ঠানিকতা শেষে মন্দিরে বলি দেওয়া হয়। সেখানে প্রায় ৪০টি ছাগল বলি দেওয়া হয়েছে।

রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, এ বছর তাদের মন্দিরে প্রায় ৮০টি ছাগল বলি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি হাঁসও বলি দেওয়া হয়।

চন্দ্রঘোনা মিশন এলাকার বাসিন্দা সুমন দাশ জানান, এ বছর ওই এলাকায় প্রায় ৪০টি ছাগল বলি দেওয়া হয়েছে। অন্যদিকে কেপিএম কয়লার ডিপো এলাকার ইউপি সদস্য নীলকান্ত মল্লিক নিকেট জানান, সেখানে ১৫টি ছাগল বলি দেওয়া হয়েছে।

মনসা পূজাকে ঘিরে কাপ্তাই উপজেলার বিভিন্ন মন্দিরে দিনভর ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভক্তরা পূজা-অর্চনা, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের মাধ্যমে সর্পদেবী মনসার আশীর্বাদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *