সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন মাম্যাচিংকে গণসংবর্ধনা, উন্নয়ন ও সম্প্রীতিতে ভূমিকার প্রত্যাশা চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ লামার প্রতিনিধি না রাখায় বান্দরবান জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ

মাইসছড়িতে বজ্রপাতে নিহত স্বামী-স্ত্রীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন

Reporter Name

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে নিহত উসিমং মারমা (৫৭) ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমার (৫২) পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে মাইসছড়ি ইউনিয়নের থলিপাড়ায় যান মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা দেওয়ার সময় ইউএনও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে উসিমং মারমা ও তাঁর স্ত্রী চাইয়্যাং মারমার মৃত্যু হয়। স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *