
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সহযোগিতায় শনিবার সকালে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী স্টেডিয়ামে জেলা ক্রিকেট লীগ ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: আনোয়ার সাদাত। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আহসান ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিউরেটর জাহিদ রেজা বাবু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নোমান ইবনে হাফিজ, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশীদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বডুয়া, রাকিব মনি ইফতি এবং জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জেলা ক্রিকেটের উন্নয়ন ও স্থানীয় ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।