বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ির পানছড়িতে বিএনপি সমর্থিত গণসংযোগ ও লিফলেট বিতরণ

সৈয়দ এম এ বাসার, প্রতিনিধি পানছড়ি।

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে পানছড়ি উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকায় এক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন কামনা করেন।

এছাড়া জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সুমন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল গণি মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার এবং ৩নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন গণসংযোগে উপস্থিত ছিলেন।

কর্মসূচি সমন্বয় করেন মোহাম্মদপুর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আব্দুস ছামাদ। এতে পানছড়ি উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা মোহাম্মদপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *