বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করলেন মেজর জেনারেল মিনহাজুল

ঈদগাঁও প্রতিনিধি।

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজার জেলার রামু সেনানিবাসে অবস্থিত গলফ এন্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজার প্রাঙ্গনে তিন দিনব্যাপী “পালংকি ইন হাউজ গলফ টুর্নামেন্ট” এর সমাপনী অনুষ্ঠান আজ শনিবার ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

পালংকি রেস্তোরা, কক্সবাজার এর সৌজন্যে  ২৫ ডিসেম্বর হতে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ক্লাবটির উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ, মহিলা এবং জুনিয়র গলফার অংশগ্রহণ করেন।

শেষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যে তিনি  গল্ফ ও কান্ট্রি ক্লাব কক্সবাজারে প্রাণবন্ত এবং উপভোগ্য সময় কাটানোর জন্য উৎসাহ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পালংকি রেস্তোরাঁর উর্ধ্বতন কর্মকর্তা, রামু সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী গলফাররা এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *