শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, নারী গ্রেপ্তার

Reporter Name

এম. এ. রহমান সীমান্ত, উখিয়া।।
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ ঘটনায় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার এক সহযোগী পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) র‌্যাব-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা মজুত রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে একটি বসতবাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় একটি প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে দৌড়ে পালানোর সময় শাকিলা শারমিন রেশমীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেপ্তার হওয়া নারীর বসতঘর এবং ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি বলে জানিয়েছে র‌্যাব। আলামত আইনানুগভাবে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার শাকিলা শারমিন রেশমী উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া ওয়াপালং এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমী মাদক ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে নিয়মিত এজাহারসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পলাতক আসামি ও সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *