বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

দীঘিনালায় নবীন হাফেজদের সংবর্ধনা ও এসলাহি মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালীতে মানবিক যুব সমাজের উদ্যোগে নবীন হাফেজ সংবর্ধনা ও এসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) মধ্য বোয়ালখালী কেন্দ্রীয় জামিয়া মসজিদ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মধ্য বোয়ালখালী ও আশ্রম পশ্চিমপাড়া এলাকার মোট ছয়জন নবীন হাফেজকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত হাফেজরা হলেন— হাফিজ রিয়াজ বিন হাফিজ শাহিন আলম, হাফিজ মুনতাসির তামীর বিন মাওলানা নুরুন্নবী, হাফিজ আব্দুল্লাহ বিন আযাদ হোসেন, হাফিজ আব্দুল খালেক বিন বাসেদুর রহমান, হাফিজ ইয়ার মুহাম্মদ বিন মাওলানা ইসহাক এবং হাফিজ ফরহাদ বিন বাচ্চু মিয়া।

মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন। ৭ সেপ্টেম্বর ২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত দেড় বছরে সংগঠনটির উদ্যোগে এলাকার হাজারো পরিবার বিভিন্নভাবে উপকৃত হয়েছে বলে আয়োজকরা জানান।

দীঘিনালা উপজেলায় এই প্রথম নবীন হাফেজদের জন্য এমন আনুষ্ঠানিক সংবর্ধনা আয়োজন করা হয়। সম্মাননা পেয়ে নবীন হাফেজরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মানবিক যুব সমাজের সভাপতি হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজাদী বলেন, “এই সংবর্ধনা মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের হাফেজ হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। এলাকার হাফেজদের যথাযথ সম্মান দেওয়া গেলে সমাজে তাদের মর্যাদা আরও সুদৃঢ় হবে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *