বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আর্থিক সংকটে থমকে যাচ্ছিল উচ্চশিক্ষার স্বপ্ন; মহালছড়ি সেনা জোনের কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা প্রদান থানচিতে বনশুকরের আক্রমণে পিতা ও সন্তান গুরুতর আহত গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন

নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি:

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এক দরিদ্র পরিবারের মাঝে ৫০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের উদ্যোগে জোন সদরে ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগমের হাতে পানির ট্যাংকিটি তুলে দেওয়া হয়।

জানা যায়, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণ দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক পরিবারকে বিভিন্ন দুর্ভোগের পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকিতেও থাকতে হয়। এ পরিস্থিতিতে ইসলামপুর এলাকার বাসিন্দা মোছাঃ ফুলমতি বেগম একটি পানির ট্যাংকির জন্য নানিয়ারচর জোনে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ মশিউর রহমান(পিএসসি)  আনুষ্ঠানিকভাবে তার হাতে পানির ট্যাংকিটি হস্তান্তর করেন।

নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, পরিবারটির পানি সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনযাত্রার কষ্ট লাঘবের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে।।

সেনাবাহিনী সূত্র আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *