রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

পানছড়িতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) পানছড়ি এলএসডি গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ফারহানা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী। এছাড়া স্থানীয় চালকল মালিক, কৃষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গুদাম প্রাঙ্গণে রঙিন বেলুন ও ফিতা দিয়ে সাজানো ধানের বস্তার মাধ্যমে প্রতীকীভাবে সংগ্রহ কার্যক্রমের সূচনা করা হয়।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, পানছড়ি এলএসডির সাধারণ ধারণক্ষমতা ৫০০ মেট্রিক টন এবং সর্বোচ্চ ধারণক্ষমতা ৬৫০ মেট্রিক টন। চলতি মৌসুমে উপজেলায় ১৫৯ মেট্রিক টন বোরো ধান এবং ১৫৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৮১ জন কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সরাসরি ধান বিক্রির সুযোগ পাবেন। এতে ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে।

স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *