বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

পানছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থী কাউছার আজিজীর গণসংযোগ হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাউছার আজিজী।

 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পানছড়ি বাজার এলাকায় তিনি ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ন্যায়ের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগকালে মাওলানা কাউছার আজিজী বলেন, নির্বাচিত হলে পার্বত্য খাগড়াছড়িকে একটি আধুনিক ও সম্ভাবনাময় পর্যটন অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে স্থানীয় যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে একটি সমতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, কয়েকজন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নিয়োজিত নেতাকর্মীরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি প্রদান করছে। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মাওলানা কাউছার আজিজী জানান, বিষয়টি ইতোমধ্যে পানছড়ি উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা তীব্র হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *