বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল

পানছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ জানুয়ারি) ৫ নং উল্টাছড়ি ইউপির ৩ নং মধ্যনগর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। শহীদ স্মৃতি সংসদ পানছড়ি উপজেলা কমিটির সভাপতি মোঃ শাহজাহান মিয়া সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ছন্দু মিয়া, নুরুল কায়েস শিমুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিস আলী।

সভায় প্রধান অতিথি মোঃ বেলাল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপর বিভিন্ন নির্যাতন ও মামলা-হামলা হয়েছে। তবুও জনগণ তাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছে। তিনি বলেন, মানুষের ভালোবাসা ও একতার প্রতি সম্মান রেখে সকলের সঙ্গে মিলেমিশে বসবাসের অঙ্গীকার করেছেন। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন যাতে কোনো ষড়যন্ত্র দেশের ক্ষতি করতে না পারে।

বিশেষ অতিথি মোঃ ইউসুফ আলী বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ একটি অরাজনৈতিক সংগঠন। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে অক্ষুণ্ণ রেখে তাঁর স্মৃতির সংরক্ষণে কাজ করবে এবং রাজনৈতিকভাবে বিএনপির হাতকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

সভা শহীদ স্মৃতি সংসদ পানছড়ি উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাসেমের সঞ্চালনায় সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *