রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

পাহাড়ে বিজ্ঞান উৎসবের উচ্ছ্বাস: খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে জমকালো বিজ্ঞান মেলা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
সৃজনশীলতা, উদ্ভাবন আর প্রযুক্তিনির্ভর ভাবনায় মুখর হয়ে উঠেছিল খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা, যেখানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা মুগ্ধ করেছে অতিথি ও দর্শনার্থীদের।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রজেক্ট এবং প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনকে প্রাণচঞ্চল করে তোলে।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজি মুহাম্মদ আতিকুল হক’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা মোট ৭০টি প্রজেক্ট প্রদর্শন করে। এসব প্রজেক্টের মধ্যে ছিল আধুনিক প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিস্টেম, রোবোটিক্স, কৃষি উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং দৈনন্দিন জীবনের সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে বিভিন্ন উদ্ভাবনী ধারণা। প্রতিটি স্টলে দর্শনার্থীদের ছিল ব্যাপক ভিড় ও আগ্রহ।

প্রধান অতিথি মেলা পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাধর্মী কাজের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর জাতি গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। পাশাপাশি পাহাড়ে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে এ আয়োজন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *