বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

বরকলে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

প্রতিবছরের মতো নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার হরিণা জোনের আওতাধীন জুনো প্রহর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। তিনি ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করেন।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, আজ তোমরা যে নতুন বইগুলো পেয়েছ, সেগুলো শুধু পড়াশোনার জন্য নয়, বরং তোমাদের ভবিষ্যৎ গড়ার এক একটি সিঁড়ি। এই বইগুলোই তোমাদের আলোকিত মানুষ হতে সহায়তা করবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবই অধ্যয়নের পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, একাগ্রতা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতি গঠনের ভবিষ্যৎ।

এ সময় ১২ বিজিবির জোন কমান্ডার শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। পরে তিনি বিদ্যালয়ের সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষা কার্যক্রমের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *