সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন 

কাপ্তাই প্রতিনিধি।।

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর উদ্যোগে বর্ণিল  আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড়দিন পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার  (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় এসময় খ্রীস্টিয়ান সম্প্রদায়ের লোকজন চার্চে  সমবেত হয়ে প্রার্থনা এবং  খ্রীস্ট সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সানডে স্কুলের পক্ষ হতে শিক্ষকদের উপহার বিনিময় করা হয়।
চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড  দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন। পরে সকাল ১০   টায় কেক কেটে শুভ বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং  এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।

এসময় চট্টগ্রাম -৭  রাঙ্গুনিয়া সংসদীয় আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা: এটিএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের  সাবেক বিভাগীয় পরিচালক ডা: অংসুইপ্রু চৌধুরী,  রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা: নুয়েন খিসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর আব্দুল আলীম বক্তব্য  রাখেন।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায়  বড়দিনের  প্রার্থনায়  সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *