রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় গুইমারা উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাহত সেবা কার্যক্রম

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠবোঝাই দুই জিপ জব্দ

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ১০৪ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠসহ দুটি জিপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবির মারিশ্যা জোনের একটি দল উপজেলার প্রশিক্ষণ টিলা বাঙালি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান নেতৃত্ব দেন।

বিজিবি জানায়, অভিযান চলাকালে কাঠবোঝাই দুটি জিপের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে যানবাহন ফেলে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে দুটি জিপে থাকা ১০৪ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করা হয়।

জব্দ করা কাঠ ও যানবাহনের আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৯ হাজার ৪৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কাঠ ও যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *