বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

বান্দরবানে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসজুড়ে কর্মসূচি পালনে সাংবাদিকদের সাথে জামাত ইসলামির মতবিনিময় সভা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখা। এই উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা জামায়াতের নেতারা জানান, ১১-দলীয় ঐক্যজোট ঘোষিত কর্মসূচি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে জুলাই মাসজুড়ে বান্দরবানেবিভিন্ন কর্মসূচি পালন করা হবে
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩ জুলাই সাংবাদিকদের সাথে মতবিনিময় ও কর্মসচুী ঘোষণা। এরপরে ৪ জুলাই ১১ দলীয় গণ মিছিল, ৫-১৫ জুলাই ওলামা-মাশায়েখ ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়, ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ২০জুলাই নারী ও শ্রমিকদের উদ্যোগে আলোচনা সভা, ২৩-৩০ জুলাই জেলাব্যাপী ছাত্রসংগঠনের গ্রাফিতি অঙ্কন, ৩১ জুলাই মসজিদ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, ১লাআগষ্ট পৌরসভার উদ্যোগে মিছিল, ২-৪আগষ্ট শ্রম বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল, ৫আগষ্ট বান্দরবানের মুক্তমঞ্চে ১১-দলীয় সমাবেশ।
সভায় জেলা জামায়াতের নেতারা আরো বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের নতুন করে বাচঁতে শিখিয়েছে আর এই নতুন স্বাধীনতার কারণে আমরা দীর্ঘ পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়েছি।
জেলা জামায়েতের আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারী অধ্যাপক আবদুল আউয়াল, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, সহ সাংবাদিক এবং জেলা জামায়েতের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *