
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৯৮৬টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যা। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, সংরক্ষিত মহিলা সদস্য মনিলতা তঞ্চঙ্গ্যা (১, ২ ও ৩ নং ওয়ার্ড), সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) এবং চোখপুরী তঞ্চঙ্গ্যা (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড)।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য উজ্জল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার তঞ্চঙ্গ্যা, রিনু কুমার তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, যতিন তঞ্চঙ্গ্যা, সুবানন্দ তঞ্চঙ্গ্যা এবং মালসম পাংখোয়া প্রমুখ।