রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

ব্লগ ভিডিও দেখে সীমান্ত সড়কে ভ্রমণে এসে ভোগান্তিতে শতশত পর্যটক

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাঙামাটির রাজস্থলী উপজেলার ওপর দিয়ে নির্মিত রাজস্থলী-বিলাইছড়ি-জুরাছড়ি সীমান্ত সড়কে ভ্রমণে এসে ভোগান্তিতে পড়ছেন দেশের বিভিন্ন জেলার শতশত পর্যটক ও বাইক রাইডার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্ল্গ ভিডিও দেখে পর্যাপ্ত তথ্য যাচাই না করেই অনেকে এই সড়কে ভ্রমণের উদ্দেশ্যে আসছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দনিক এই সড়কটি এখনো সাধারণ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়নি। ফলে ঈদের ছুটি কিংবা অন্যান্য সময় ভ্রমণে আসা পর্যটকরা রাজস্থলী আর্মি ক্যাম্পের চেকপোস্ট থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা পর্যটকদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

দূর-দূরান্ত থেকে আসা অনেক বাইক রাইডার ও পর্যটক জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও দেখে তারা এ স্থানে আসেন। তবে বাস্তবে এসে সড়কে প্রবেশ করতে না পারায় হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।

সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানায়, সড়কটিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধ, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনায় বর্তমানে সাধারণ মানুষের প্রবেশে বিধিনিষেধ রয়েছে। শুধুমাত্র স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক প্রয়োজনে সীমিত পরিসরে সড়কটি ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়কটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে নিরাপত্তার স্বার্থে এই পথে ভ্রমণ না করার জন্য পর্যটকদের নিরুৎসাহিত করছে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *