রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

মহান বিজয় দিবসে রাঙ্গামাটি ইফা’র খতমে কোরআন ও সভা অনুষ্ঠিত 

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।

আহমদ বিলাল খান, রাঙ্গামাটি।।
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বীর শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।
তিনি বলেন, স্বাধীনতার মর্যাদা বা বিজয়ের গুরুত্ব বোঝতে চাইলে যারা পরাধীন যাদের স্বাধীনতা নেই তাদের দিকে আমরা তাকাতে পারি। তাহলেই বোঝতে পারবো পরাধীনতা কত কষ্টের। যেমন, ফিলিস্তিনিদের স্বাধীনতা না থাকায় তাদের অবস্থান আজ কোথায়।
১৯৭১ সালে আমরাও যদি বিজয় অর্জন না করতাম। এখন ফিলিস্তিনিরা যে অবস্থায় আছে আমাদেরও সেই অবস্থা হতো। আল্লাহ আমাদের এই মহান বিজয় দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করছি। আর যারা এই মহান বিজয় অর্জন করতে গিয়ে আহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করি।
ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশ গঠনে আলেমদের ভূমিকা অপরিহার্য, কারণ তারা শিশুদের নৈতিকতা শিক্ষার মাধ্যমে আদর্শের ভিত্তি স্থাপন করছেন। এতে একটি সুন্দর, শৃঙ্খল ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলার সকল আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা বিভিন্ন সময় কিছু দিক নির্দেশনা আপনাদের দিয়ে থাকি। সেই আলোকে আপনারাও আলোচনা করেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, আপনার মসজিদ এলাকায় বা মহল্লায় কোন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। যেখানে- মাদকের ছয়লাব বেশি বা নারী নির্যাতন হয়। এই সমস্ত বিষয়গুলির ওপর আলোচনা করবেন। তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে। আর আজকের এই আলোচনা সভা সার্থক হবে বলে আমি মনে করি।
ইফা’র সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ পেয়ার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল হাসেম।
এতে আরো উপস্থিত ছিলেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা মুহাম্মদ আশহাদুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মাওলানা মুহাম্মদ মিরাজ উদ্দিন প্রমুখ। আলোচনা সভার শুরুতে শতাধিক ইমামের অংশগ্রহণে পবিত্র খতমমে কোরআন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের আত্নার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন নিউ রাঙ্গামাটি জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *