বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজস্থলীতে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

রাজস্থলী উপজেলায় মহান মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা—এই তিনটি বিভাগে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রদর্শন করে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তাজুরুল ইসলাম এবং তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদ উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ আলি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

পরিদর্শনকালে অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রশংসা করেন এবং এ ধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *