সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

লংগদুর সুলতান আহমদ ‘জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক–২০২৬’ নির্বাচিত

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমধর্মী অবদান ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সুলতান আহমদ জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক–২০২৬’ নির্বাচিত হয়েছেন।

এ নিয়ে তিনি ষষ্ঠবারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। এর আগে ২০১৬, ২০১৮, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে তিনি রাঙামাটি জেলা পর্যায়ে পাঁচবার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ নির্বাচিত হয়ে জেলার শিক্ষা অঙ্গনে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। চলতি বছরও তাঁর নাম জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

জানা গেছে, গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীর্ঘ শিক্ষকতা জীবনে পাঠদানে সৃজনশীলতা, শিক্ষার্থীদের প্রতি নিবেদন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপের মাধ্যমে মো. সুলতান আহমদ শিক্ষা সংশ্লিষ্ট মহলে সুপরিচিতি লাভ করেছেন। পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গঠনে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই অর্জন কেবল ব্যক্তিগত সম্মাননা নয়; বরং পাহাড়ি জনপদের শিক্ষার অগ্রযাত্রার প্রতীক। তাঁর ধারাবাহিক সাফল্য নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. সুলতান আহমদ বলেন, “আলহামদুলিল্লাহ। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করেছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এ দায়িত্ব নিয়ে কাজ করে যেতে চাই।”

উল্লেখ্য, শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *