বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

লামায় হাফেজখানার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের খেদারবান পাড়ায় অবস্থিত **হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজখানা**র শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানের প্রথম কোরআনের হাফেজ শিক্ষার্থী মোহাম্মদ শহিদকে সনদ প্রদান ও দস্তারবন্দী করা হয়।

শনিবার (১৪ মার্চ) দুপুরে খেদারবান পাড়া জামে মসজিদের পাশে অবস্থিত হাফেজখানায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজখানার প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা হেলাল উদ্দিন বিএ, সহসভাপতি নুরুল ইসলাম, খেদারবান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, মুফতি মাওলানা নোমান পারভেজ, হাফেজখানা সভাপতি হাশেম উল্লাহ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইলুল করিমসহ শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় ধর্মীয় শিক্ষা বিস্তারের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এমন শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ এবং প্রথম হাফেজ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *