মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের পক্ষে বলীপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ পরিবেশবান্ধব পর্যটন গড়ার আহ্বান; পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রীর বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা গুইমারায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৪৫০ জন মাটিরাঙ্গায় দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় গুইমারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী, গৃহ নির্মাণে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

৩৪ বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ মংজয়পাড়া বিওপি ও রেজুখাল চেকপোস্টে পরিচালিত পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১ লাখ ৯ হাজার ৩০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকারসহ বিভিন্ন আলামত জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি।

তিনি জানান, শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় গাড়ির অতিরিক্ত চাকার ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৭৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দসহ আব্দুল হক (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার নাইক্ষ্যংপাড়ার বাসিন্দা।

একই দিন দুপুর ১টার দিকে রেজুখাল চেকপোস্টে অপর একটি প্রাইভেটকার তল্লাশিকালে সন্দেহজনক হিসেবে মিলন মাহমুদ সজিব (২৭) নামে এক যাত্রীকে আটক করা হয়। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করলে তার পেটে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। পরবর্তীতে পায়ুপথে বহন করা ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এছাড়া একই দিনে মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামিরতলি এলাকার একটি পাহাড়ি বাড়িতে অভিযান চালায়। স্থানীয় কারবারি, গ্রাম পুলিশ, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিচালিত তল্লাশিতে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মাদক ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *