রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুর জন্য রক্ত দিলেন এক হুজুর

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে এক বৌদ্ধ ভিক্ষুর জীবন রক্ষায় রক্তদান করেছেন একজন মুসলিম ধর্মীয় শিক্ষক (হুজুর)। মানবিক এ উদ্যোগকে স্থানীয়রা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতার ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

শনিবার (১১ জুলাই) গাউসিয়া ব্লাড ব্যাংকের উদ্যোগে এ রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। জরুরি রক্তের প্রয়োজন হলে ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিন্নতা বিবেচনায় না এনে ওই হুজুর স্বেচ্ছায় রক্তদান করেন।

গাউসিয়া ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা জানান, মানুষের জীবন রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। সে লক্ষ্য বাস্তবায়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে রক্তের প্রয়োজন থাকা রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ ও মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। তাদের ভাষ্য, মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবিক দায়িত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *