সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েটে গো-কার্ট ও মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করলেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততা জরুরি: অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটির পাহাড়ে আমড়ার সুবাস, অর্থনীতি ও ঐতিহ্যের ফল খাগড়াছড়িতে ২০০ পিস ইয়াবাসহ তিনজন আটক নাগরিকদের দুর্নীতিমুক্ত ও উন্নত সেবা দিতে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ: চট্টগ্রামে মীর হেলাল মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ ব্যক্তি গ্রেপ্তার লামায় ২০ পিস ইয়াবাসহ কিশোর আটক লামায় অভিযানে ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ লামার প্রতিনিধি না রাখায় বান্দরবান জেলা পরিষদের বিরুদ্ধে বিক্ষোভ কাউখালিতে গাঁজাসহ যুবক আটক: ভবিষ্যতে না জড়ানোর শপথে মুক্তি দিল ‘ঘাগড়া মুসলিম যুব সমাজ কোতয়ালী থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ভীমরুলের কামড়ে লামায় বৃদ্ধার মৃত্যু রাজপুত্র থেকে মন্ত্রী, বান্দরবানে উৎসবের আমেজ খাপাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিহারে বিশেষ প্রার্থনা

পানছড়িতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে উল্টাছড়ি বাজার, জিয়ানগর সরাফত আলীর বাড়ির উঠান, সদর ইউনিয়নের পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, দমদম বটতলী ও পানছড়ি বাজার এলাকায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক সাহেদুল হোসেন সুমন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার, সদস্য সচিব মো. সেলিম, কৃষক দলের মো. আবুল হাসেম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর রাজনৈতিক জীবন ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *