রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

রাঙামাটির বাঘাইছড়িতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত

ওমর ফারুক, বাঘাইছড়ি প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মাঠপর্যায়ে কঠোর নজরদারি শুরু করেছে উপজেলা প্রশাসন।

রোববার দিনভর উপজেলার বিভিন্ন বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান। এ সময় চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, গরুর মাংস ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে মূল্য তালিকা, ক্রয় রসিদ ও বিক্রয়মূল্য যাচাই করা হয়।

অভিযান চলাকালে একাধিক দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কয়েকজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও আমেনা মারজান জানান, রমজানকে কেন্দ্র করে যেন কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে বা সাধারণ মানুষের নাগালের বাইরে পণ্যের দাম বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অন্যদের সতর্ক করা হচ্ছে।

তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে পবিত্র রমজান মাসজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *