শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজস্থলীতে উপজেলা বিএনপির আনন্দ মিছিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ বান্দরবানে শুরু হলো সম্প্রীতির ফুটবল টুর্ণামেন্ট লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ছোটগাছবানে গীতা শিক্ষালয়ের উদ্বোধন, এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা কক্সবাজার খেলোয়াড় সমিতি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে রামু উপজেলা দলের অনুশীলন রামুতে পরিবেশ সুরক্ষায় সচেতনতায় বাপা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত মাটিরাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হলেন- রাজস্থলীর তিমথী খিয়াং ও প্রেমা তালুকদার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ঈদগাঁওতে প্রশাসনের অভিযান বাঘাইছড়ির করেঙ্গাতলী এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান কারবারি সম্মেলন অনুষ্ঠিত মাম্যাচিংকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন; চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, সদস্য ১৪ জন

লামায় নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলায় ‘৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬’, ‘১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ’, ‘২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)’ এর বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন লামার কৃতি সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ জ উ প্রু, লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংম, মেডিকেল অফিসার ডা. সোলেমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান আলী, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেদ, পিআইও মইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মো. সুজন সহ প্রমূখ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে আন্তর্জাতিক ক্রীড়াবিদ জ উ প্রু বলেন, ক্রীড়াবিদদের অর্জনের পেছনে লামা উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে। অতিথিরা বলেন, ক্রীড়া মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পরিচ্ছন্ন নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। এর মাধ্যমে সমাজের ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। সভায় জানানো হয়, ক্রীড়ার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা এবং ক্রীড়া খাতের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি লামার ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস দেন। আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *