বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

Reporter Name

বশির  আহমেদাবাদ জেলার প্রতিনিধি    

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকায় চাঁদের গাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৫অক্টোবর) বিকেল ৪টার দিকে আলীকদম-থানচি সড়কের ২১ কিলো মিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একটি চাঁদের গাড়ি যাত্রী নিয়ে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে যাচ্ছিল। পথে একটি ঢালু সড়ক দিয়ে নিচে নামার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ৩৮ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালে পাঠানো হয়।

এদিকে নিহতদের মরদেহ আলীকদম থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করবে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *