রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে মদ জব্দ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা ঢালার দোয়ারে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন টমটম এসআই (নিঃ) মুজিবুর রহমানের নেতৃত্বে থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে-র  হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা। গ্রেফতারকৃত রঞ্জন কুমার দে (৪৪), পিত- মৃত অরবিন্দ দে সাং- ০৭ নং ওয়ার্ড, হরিপুর, ইসলামাবাদ ইউনিয়ন, থানা – ঈদগাঁও, জেলা- কক্সবাজার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে সে এই মাদক রামু থানার ক্যাঙ্গারবিল থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় অপরাধ সংগঠিত করায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এ জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *