রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

পাহাড়ে বিজ্ঞানচর্চার নতুন দিগন্ত: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের যাত্রা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:

পাহাড়ি জনপদে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চর্চাকে আরও গতিশীল করতে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ১৯ সদস্যবিশিষ্ট নবগঠিত “বিজ্ঞান ক্লাব”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৪ মে) সকালে কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এ ক্লাবের যাত্রা শুরু হয়।

কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা’র সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, ক্লাবের উপদেষ্টা ও সমন্বয়ক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, ইমরুল হাসান, আতিকুর রহমান, মো. তাওহীদুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুস সালাম, সহকারী অধ্যাপক কৃতি চাকমা, মো. আল মামুন, রুপম খীসা, মাইকেল বড়ুয়া, মো. মহিন উদ্দিন ও পয়েল কুমার বড়ুয়াসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে প্রধান অতিথি ফিতা ও কেক কেটে বিজ্ঞান ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,

“বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা, উদ্ভাবনী দক্ষতা এবং গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন সময় এসেছে প্রচলিত পেশার বাইরে গিয়ে বিজ্ঞানকে নতুনভাবে ভাবার।”

নবগঠিত কমিটিতে একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদিয়াতুল জান্নাত সভাপতি এবং অদিতি বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৈত্রী চাকমা।

বিজ্ঞান ক্লাবের অন্যতম উদ্যোক্তা ও সভাপতি সহকারী অধ্যাপক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব তার বক্তব্যে বলেন, “শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ তৈরি করাই এই ক্লাবের লক্ষ্য।” তিনি শিক্ষার্থীদের ছোট ছোট বিজ্ঞানভিত্তিক প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি বিজ্ঞানভিত্তিক প্রেজেন্টেশন। ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য সহকারী অধ্যাপক ইমরুল হাসান পাওয়ার পয়েন্টের মাধ্যমে পানিতে সীসা (Lead) দূষণের ঝুঁকি, এর সমাধান হিসেবে TETHYS প্রযুক্তি এবং আধুনিক বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। এতে শিক্ষার্থীরা বিজ্ঞান ও গবেষণামুখী কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন সুমাইয়া আক্তার, রিপালি ত্রিপুরা এবং হিরোবী চাকমা।

উল্লেখ্য, নবযাত্রা শুরু করা এই বিজ্ঞান ক্লাব ভবিষ্যতে নিয়মিত সেমিনার, কর্মশালা, বিজ্ঞান মেলা ও গবেষণাধর্মী কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *