শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি রাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন খাগড়াছড়িতে ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটক রাজস্থলীতে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারে জেলা পরিষদের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ২,৩১০ পরিবারের মাঝে পুষ্টিকর বিস্কুট বিতরণ বিলাইছড়িতে বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় জুলাই শহিদ দিবস পালিত খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস পালন, বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে বন্যার্তদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী বরকলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরাদ্দের পরও অসম্পূর্ণ সড়ক, দুর্ভোগে কমলছড়ির বাসিন্দারা

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থানা চন্দ্রপাড়া সড়কের সংস্কারকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বরাদ্দ দেওয়া ও কাজ শুরু হওয়ার পরও সড়কটির অসমাপ্ত অংশ পড়ে থাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, এলাকার গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু সংস্কারকাজ অসম্পূর্ণ থাকায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং বর্ষায় কাদামাটি ও শুকনো মৌসুমে ধুলাবালির কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দা প্রিয় মোহন ত্রিপুরা জানান, সড়কের বর্তমান অবস্থার কারণে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এবং নষ্ট হচ্ছে মানুষের কর্মঘণ্টা। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি তৈরি হচ্ছে। দ্রুত কাজ শেষ করে চলাচলের উপযোগী সড়ক নিশ্চিত করার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, বরাদ্দ দেওয়ার পরও কেন সংস্কারকাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তারা দ্রুত কাজ শেষ করে জনসাধারণের চলাচলের উপযোগী সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *