শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে জরুরী ত্রাণ সহায়তা বিতরণ দুর্গম পথ মাড়িয়ে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন ইউএনও ইউছুফ হাসান বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামগড়ে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা, সীমান্ত অপরাধ দমনে তথ্য সহায়তার আহ্বান রাঙামাটির কংলাক মৌজায় প্রথম নারী হেডম্যান হিসেবে রৌসায়ী লুসাই নিয়োগ খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক আরাফাত সানি ১৫ বছরেও উন্নয়ন হয়নি পূর্ব লাইল্যাঘোনায়, কাঁচা সড়কে দুর্ভোগে কয়েক হাজার মানুষ সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক ঈদগাঁওয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু বিলাইছড়িতে এলজিইডির সড়কের পাশে ৫০০ গাছের চারা রোপণ কর্মসূচি পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের তিন মাস কিস্তি আদায় স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে বিলাইছড়ি বিএনপির খাদ্য সহায়তা রামগড়ে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন, সভাপতি ইউএনও কাজী শামীম

পাহাড়ে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায় বৃদ্ধির আহবান সচেতনতা সভা অনুষ্ঠিত

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সংঘাতময় পরিস্থিতির নিরসনে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, নিরাপত্তা জোরদার, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ও ভূমি ব্যবস্থাপনার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২২ জুলাই) সকালে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক দেশ বর্তমানসহ কয়েকটি সংবাদপত্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দৈনিক দেশ বর্তমানের প্রধান সম্পাদক শাহরিয়ার হাসান। আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস ছালাম আজাদ, বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ওসমান গণি, যুগ্ম আহবায়ক মুজিবুর রশিদ, পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য নাছিরুল আলম, খাগড়াছড়ির মাটিরাঙ্গা যুব পরিষদের সভাপতি জালাল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্ধয়ক আসিফ ইকবালসহ জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভূমি-সংক্রান্ত জটিলতা দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে সমাধান, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, সাম্প্রতি বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, এবং দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মত সভায় পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহবান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *