শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন

Reporter Name

মো: জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি::

আন্তর্জাতিক সীমান্ত প্রহরা জোরদার, চোরাচালান প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সীমান্ত এলাকায় দুটি টেম্পরারী অপারেশনাল বেস (টিওবি) স্থাপন করেছে।

১৪ জুন ২০২৬ তারিখ এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশ-ইনের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং বিজিবির অপারেশনাল কার্যক্রমে অধিকতর গতিশীলতা আনয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মনোরমেরটিলা ও রিন্টুরজুম এলাকায় এই দুইটি অপারেশনাল বেস স্থাপন করা হয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) জানিয়েছে, নতুন টিওবি স্থাপনের ফলে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং পার্বত্য অঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় বিজিবি আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় অবৈধভাবে কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ পাচার প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজতর হবে।

এছাড়াও পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সীমান্ত নজরদারি বৃদ্ধিতে মনোরমেরটিলা ও রিন্টুরজুম টিওবিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা যায়, অপারেশনাল বেস স্থাপনের আগে স্থানীয় কারবারি, হেডম্যান, জমির মালিক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে উপযোগী স্থান নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে জমি বন্দোবস্তের প্রয়োজনীয় কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে।

তবে সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে ফেসবুকে এ বিষয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন। এ বিষয়ে বাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে গুজব ও অপপ্রচার সম্পর্কে সচেতন থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *