রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ ফলোআপ প্রতিবেদন; থানচিতে নিখোঁজ পর্যটক বিষয়ে যা জানা যাচ্ছে মানিকছড়িতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পানছড়িতে মাদকবিরোধী অবস্থান ঘোষণা পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির উল্টোরথ উপলক্ষে খাগড়াছড়ির ছোটগাছবান পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের মিলনমেলা ঈদগাঁওয়ে পৃথক অভিযানে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার বান্দরবানে বন্যাকবলিত ১৫০ পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি মাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

আলীকদমে ম্রোদের বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার

মো.জয়নাল আবেদীন, আলীকদম 

মো.জয়নাল আবেদীন, আলীকদম 

পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বান্দরবান রিজিয়নের উদ্যোগে আলীকদমে ম্রো সম্প্রদায়ের জন্য বিনামূল্যে ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আলীকদম সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় আলীকদম সদর ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন—ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসসি, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ আনুমানিক দুই থেকে তিন শতাধিক অতিথি।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং দক্ষ মানবসম্পদ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ম্রো সম্প্রদায়ের যুবসমাজ আধুনিক ও কর্মমুখী দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতায় টিকে থাকতে এধরনের প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, বিনামূল্যে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা এই মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে রিজিয়ন কমান্ডার ও আলীকদম সেনা জোনকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এমন কার্যক্রম চালুর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, পার্বত্য আলীকদমে ম্রো সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষত আলীকদম জোন ও বান্দরবান রিজিয়ন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাদ্য, বাসস্থান ও শিক্ষা সুবিধা প্রদান করা হচ্ছে। এর ফলে বিগত বছরগুলোতে এই সম্প্রদায়ের বহু শিক্ষার্থী দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছে এবং বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকে নিজেদের পরিবার ও সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়াও আলীকদম জোনের পক্ষ থেকে দুর্গম পাহাড়ি পাড়াসমূহে সুপেয় পানির সংকট নিরসন, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান, শীতবস্ত্র বিতরণসহ নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *