বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় প্রথমবার আখ চাষ, ৩-৪ লাখ টাকা আয়ের আশা বদন কুমার চাকমার রাঙ্গামাটিতে ৪২ মোবাইল ও ৭৭ হাজার টাকা উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর ‘ম্যাডাম’ না বললে মেলে না চিকিৎসাসেবা—গুইমারায় ইসলামিক মিশন প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ যুবসমাজকে ক্রীড়ামুখী করতে রাজস্থলীতে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বাঘাইছড়িতে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ, ৩ দিনের মধ্যে ব্যবস্থা দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাতামুহুরি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  মহালছড়ি জোনের সহায়তায় সেলাই মেশিন পেলেন দুই নারী বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রিজভীর শ্রদ্ধা

খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি::

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি::

আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের কারিগরি সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “শিশু সুরক্ষা” প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত মোট ৪৩ জন শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নিখিল মৃধা।

বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশবু রোয়াজা ও তাঁর সহকর্মীবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধি, অভিভাবকবৃন্দ, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা, প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশবু রোয়াজা, জনপ্রতিনিধি শ্যামল কান্তি ত্রিপুরা, বেনুকা ত্রিপুরা এবং জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা। বক্তারা বলেন, শীতের পোশাক ও স্কুল ব্যাগ পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়েছে। এই আনন্দ ও উৎসাহ ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। নিয়মিত স্কুলে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং গুণগত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল মৃধা বলেন, “প্রত্যেক শিশুকে নিজের সন্তান মনে করে যত্ন নিলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।” তিনি আরও বলেন, “শিশুদের একবিংশ শতাব্দির উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

উল্লেখ্য, “শিশু সুরক্ষা” প্রকল্পটি ০১ জানুয়ারি ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ও ভাইবোনছড়া ইউনিয়নের মোট ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৭টি মাধ্যমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ভর্তিকৃত মোট ৯৯১ জন প্রাথমিক শিক্ষার্থী ও ৩২২জন মাধ্যমিক বালিকা শিক্ষার্থী প্রত্যেককে স্কুল ব্যাগ ও শীতের সোয়েটার বিতরণ করা হয়েছে।

জাবারাং কল্যাণ সমিতি বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ প্রান্তিক এলাকার শিশুদের শিক্ষায় উৎসাহিত করবে এবং একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *