বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

খাগড়াছড়িতে নিত্যপণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক।।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে সদর পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি দোকান ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমীন আক্তার। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *