মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লামায় ৫ ইটভাটা মালিককে আসামী করে থানায় মামলা সেনাবাহিনীর উদ্যোগে ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে গেলেন ৮৪ রোগী মাদকদ্রব্য সেবন ও এলাকার শৃঙ্খলা নষ্টের দায়ে নারীসহ দুজনকে জেল জরিমানা কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত বাঘাইছড়িতে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা লামায় দোকানে গাঁজা বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড মাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিভিন্ন কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে প্রসবকালীন মায়েদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে প্রশিক্ষণ শুরু মহালছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ পাহাড়ি-বাঙ্গালি তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর জোনের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ মহালছড়ি জোনের উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শ্রেষ্ঠ সাজা ওয়ারেন্ট তামিলকারী অফিসার কাপ্তাই থানার এএসআই নাসিরউদ্দীন লক্ষ্মীছড়িতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যবিধি ও নিরাপদ প্রসববিষয়ক প্রশিক্ষণ

বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name

‎‎বরকল প্রতিনিধি‎।।
‎রাঙামাটির বরকলে  বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ, আলোচনা সভা এবং  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ভুষনছড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা  ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভুষনছড়া বাজার  এলাকা প্রদক্ষিণ করে  দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

‎পরে ভুষনছড়া বাজারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বৃক্ষরোপণ করা হয়।

‎উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন,  সহ-সভাপতি আব্দুল হালিম, সুলতান আহমদ মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক আঃজলিল,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন, খলিল, ইউনিয়ন বি এনপির সভাপতি আইয়ুব আলীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা’।

‎কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *