বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

বাঘাইছড়িতে রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দিপেন দেওয়ান এর গনসংযোগ করেছে উপজেলা বিএনপি

বাঘাইছড়ি প্রতিনিধি-

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি ২৯৯নং আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে বাঘাইছড়ি। এর অংশ হিসেবে বাঘাইছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

 

​শুক্রবার (৩০ জানুয়ারী ) বিকেলে ‘বাঘাইছড়ি বিএনপি পরিবার’-এর ব্যানারে এই প্রচারণা চালানো হয়। নির্বাচনী প্রচারণাকালে নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

 

​এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, সদস্য সচিব মোঃ ওমর আলী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন বাহারি, যুগ্ম আহবায়ক জাবেদুল আলম এবং যুগ্ম আহবায়ক মোঃ রহমত উল্লাহ খাজা।

 

​গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা পরিবর্তনের অপেক্ষায় আছে।”

 

​উক্ত কর্মসূচিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ  বিএনপি, বিভিন্ন  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচারণা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *