বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

বিঝু উৎসব ঘিরে দীঘিনালায় ৯ কমিটিকে বাংলাদেশ সেনাবাহিনীর আর্থিক সহায়তা

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

আসন্ন পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব বিঝু উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৯টি বিঝু উদযাপন কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন।

রবিবার  (৫ এপ্রিল ২০২৬) দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। উৎসবকে সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন (এসইউপি, পিএসসি), মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি), ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ জয়নুল আবেদিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিঝু উৎসব সকল জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর এ ধরনের সহায়তা স্থানীয় জনগণের উৎসব উদযাপনকে আরও উৎসাহিত করবে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন বিঝু উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *