বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা লক্ষ্মীছড়িতে ছয় পাড়ার মানুষের চলাচলে বাঁশের সাঁকো নির্মাণ

মানিকছড়িতে সেনাবাহিনীর পিকআপ ও ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সংঘর্ষ, আহত ২

Reporter Name

অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি উপজেলার মহামুনি টিলা এলাকায় সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় উভয় যানবাহনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর পিকআপ ভ্যানটি নয়াবাজার আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাচ্ছিল। মহামুনি টিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যারিস্টো ফার্মাসিউটিক্যালসের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

দুর্ঘটনায় সেনাবাহিনীর পিকআপে থাকা একজন আনসার সদস্য এবং ওষুধ কোম্পানির একজন সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) সামান্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *